যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার বাদে কড়িয়াইল গ্রামের কৃষক আবদুল হামিদ হত্যা মামলায় কাজল মিয়া নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম মো. সাঈদ এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া কাজল মিয়া একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তিনি বর্তমানে কারাগারে।
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ