যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুকে ধর্ষণের দায়ে টাঙ্গাইলে বেলাল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শরিফ উদ্দিন আহমেদ গতকাল বুধবার এই রায় দেন। বেলালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, বেলাল ২০০৩ সালের ১৮ এপ্রিল তাঁদের প্রতিবেশী চার বছরের একটি শিশুকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেন।