প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে খোকন দাশ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। আসামি খোকনের বাড়ি সাতকানিয়ার পুরানগড় ফকিরখিল এলাকায়। ২০১২ সালের ৩১ অক্টোবর দুপুরে প্রতিবেশী শিশুটিকে ধর্ষণ করেন খোকন। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন। আসামি পলাতক রয়েছেন।