যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জুলফিকার হোসেনকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান ওই রায় দেন। জুলফিকার সদর উপজেলার কারিগরপাড়ার রসুল হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৫ এপ্রিল জুলফিকার স্ত্রী আমেনা খাতুনকে হত্যা করেন। পরদিন আমেনার বাবা আওলাদ হোসেন সদর থানায় জুলফিকারের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ওই রায় দেন। মেহেরপুর প্রতিনিধি|