প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের দায়ে অখিল চন্দ্র রাজবংশী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নূরুল হুদা বলেন, ২০০৮ সালের ১৪ জুন দৌলতপুরের ধামশ্বর গ্রামের অখিল ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই কিশোরী অখিলের বিরুদ্ধে মামলা করে। ২০০৯ সালে ৩ ফেব্রুয়ারি অখিলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।