যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক নাবালিকাকে (১২) যৌন ব্যবসা করতে বাধ্য করায় জাহানারা ওরফে প্রিয়া নামের এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই বছর কারাদণ্ড দেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ আদেশ দেন। তবে দণ্ডপ্রাপ্ত ওই নারী মামলা চলাকালে ১৮ মাস কারাবাসের পর জামিন নিয়ে পলাতক রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। ২০১২ সালের ২ জুন ফরিদপুর রথখোলা যৌনপল্লির সরদারনি জাহানারার কাছ থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।