যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাসিমুল আক্তার বলেন, দণ্ডিত ব্যক্তির নাম বুদ্দু মিয়া ওরফে বাদশা। তাঁর বাড়ি নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রামে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ৫০ হাজার টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রী ফরিদা খাতুনকে বুদ্দু মিয়া ২০১৩ সালের ৮ জুলাই শ্বাসরোধে হত্যা করেন।