যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে অস্ত্র মামলায় মো. মিন্টু (২৭) ও আবু বকর (২৫) নামে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম গতকাল সোমবার দুপুরে এ রায় দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর বিকেলে উল্লিখিত দুই যুবক চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখাঁর দোকান এলাকায় শহরের তালতলার বাসিন্দা বদরুল পাটওয়ারীকে পায়ে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান।  চাঁদপুর প্রতিনিধি