প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম আজম মাদক ব্যবসার দায়ে কামরুল ইসলাম (৪০) নামের একজনকে গতকাল রোববার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ অক্টোবর নড়াইলের লোহাগড়া উপজেলার মাধবহাটি গ্রামের কামরুল ইসলামের ব্যাগ তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সাজা পাওয়া আসামি কামরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।