যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরে আলম গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আসামিরা হলেন সুজিত চৌধুরী ও জয়দেব দত্ত। সরকারি কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী বলেন, চা-পাতা ব্যবসায়ী জগদীশ চন্দ্র সিংহকে বাড়ি যাওয়ার পথে ১৯৯৬ সালের ১৫ আগস্ট বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার শিবমন্দিরের পাশে গুলি করে হত্যা করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।