প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে একটি মাদক মামলায় নাসিমা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গত রোববার বিকেলে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ দণ্ডাদেশ দেন। নাসিমা বেগম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী। মামলা থেকে সুরুজ মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী বলেন, ২০১৪ সালের ৮ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের একটি দল সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালায়। সে সময় ৫০ গ্রাম হেরোইন, ৬০টি ইয়াবা বড়িসহ নাসিমাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় নাসিমা ও তাঁর স্বামীকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করা হয়।