যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ধর্ষণ মামলার আসামি সোহেল রানাকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ইমান আলী এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি আবদুল হামিদ বলেন, ২০১৪ সালে শাহজাদপুরের দামুয়াপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে সোহেল রানা একই উপজেলার এক মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি আদালতে মামলা করেন। অভিযোগ প্রমাণিত হলে বিচারক এ রায় ঘোষণা করেন। সিরাজগঞ্জ প্রতিনিধি