যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মো. আলতাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এই সাজা দেন। দণ্ডিত আলতাফ হোসেনের বাড়ি সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের ঠৈংগাই গ্রামে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ২০১২ সালের ২৯ জুলাই গ্রেপ্তার করে। পটুয়াখালী অফিস