যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাবাকে হত্যার দায়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির গতকাল মঙ্গলবার এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কয়েক বছর আগে ফুলপুরের গুপ্তেরগাঁও গ্রামের ইমান আলী মসজিদ নির্মাণের জন্য নিজের ৭ শতক জমি দান করেন। ইমান আলীর ছেলে আনোয়ার হোসেন জমি দানের বিষয়টি মেনে নেননি। এ নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় আনোয়ার হোসেন বাবা ইমান আলীকে ছুরিকাঘাত করলে তিনি নিহত হন। ময়মনসিংহ অফিস