প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামি হলেন শেরপুরের নালিতাবাড়ী থানার মো. মাইনুদ্দিন (৬২)। তিনি স্ত্রীকে নিয়ে গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। আদালত সূত্রে জানা গেছে, টঙ্গীর পশ্চিম আরিচপুরের একটি বাসায় সপরিবার ভাড়া থাকতেন মাইনুদ্দিন। ২০১০ সালের ২৯ জুন দাম্পত্য কলহের জেরে ঘরের দরজা বন্ধ করে মাইনুদ্দিন স্ত্রী নাজমুন্নাহারকে (৪৫) কাঠের পিঁড়ি ও ইট দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই নাজমুন্নাহারের মৃত্যু হয়।
গাজীপুর প্রতিনিধি