যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে নুরুল ইসলামকে (২৫) অপহরণের পর হত্যার দায়ে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শফিকুল এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি ২০০৮ সালের ৯ এপ্রিল উপজেলার মল্লিকের বেড় গ্রামে নুরুল ইসলামকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।