যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্রমনোহারা গ্রামের আবদুল মালেককে বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল সোমবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আবদুস সালেক এই রায় দেন।