যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মো. মিঠু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আবদুস ছালাম খান গতকাল রোববার বিকেলে এ রায় দেন। মিঠু নাচোল উপজেলার জাহিদপুর গ্রামের বাসিন্দা। ২০০৭ সালের ১২ আগস্ট স্ত্রী রাজিয়া খাতুনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন মিঠু।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ