প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কালিশাকান্দা গ্রামের খুরশেদ মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা এবং আরেকজনের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন একই গ্রামের সবুজ মিয়া ও আনোয়ার মিয়া। ১৯৯৯ সালের ৬ এপ্রিল খুরশেদ মিয়া প্রতিপক্ষের হামলায় নিহত হন।