যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র মামলায় ফিরোজ আলম ওরফে শাহীন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ এ এস এম জুলফিকার হায়াৎ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ফিরোজ পলাতক। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ফিরোজ আলমকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানার পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল রায় দেন।