যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কলেজছাত্রী অপহরণের মামলায় মিল্টন হাওলাদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷ একই সঙ্গে ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷
গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবুল নাসের চৌধুরী জানান, ২০১২ সালের ২৮ আগস্ট নগরের একটি কলেজের এক ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।