যাবজ্জীবন ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ মাদক রাখার অপরাধে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মাহমুদুল করিম গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ দিনাজপুরের বিরল উপজেলার বিশ্বনাথপুর গ্রামের সিদ্দিকুর রহমানের (৪০) বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ সময় সিদ্দিকুর ও তাঁর স্ত্রী রেজিয়া খাতুনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি সিদ্দিকুরকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন আদালত। সিদ্দিকুরের স্ত্রীকে বেকসুর খালাস দেওয়া হয়। দিনাজপুর অফিস|