প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মাদক মামলায় মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ৫ মার্চ জেলার হাটহাজারী থানার ফতেপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ঘর থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করা হয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি পলাতক রয়েছেন।