যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোনার বার উদ্ধারের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন। আসামির নাম রাশেদুল ইসলাম। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। সরকারি কৌঁসুলি তছলিম উদ্দিন চৌধুরী বলেন, ২০১৩ সালের ৫ আগস্ট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী রাশেদুলের কাছ থেকে ২৫টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান। তদন্ত শেষে পরের বছরের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।