যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা শহরের লাইব্রেরি বাজার এলাকায় এক মুদি দোকানদারকে হত্যা মামলার রায়ে দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ মামলাটির শুনানি শেষে এ রায় দেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২২ এপ্রিল দুলাল মিয়া মহল্লার মুদি দোকানদার নাগর আলীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা আফরোজা বেগম বাদী হয়ে দুলাল মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা করেন।