যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় অস্ত্র মামলায় আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার পাবনার অতিরিক্ত দায়রা জজ মুন্সী মো. মুশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে পলাতক। তিনি পাবনার সুজানগরের হাসপাতাল পাড়ায় থাকতেন। ২০০৩ সালে সিরাজগঞ্জের কাশিনাথপুর মোড় থেকে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে। তিনি ২০০৪ সালের জুনে জামিন নিয়ে পালিয়ে যান। পাবনা অফিস।