যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম আবদুল আজিজ। গতকাল বুধবার আসামির উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহান এ রায় দেন। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০০৯ সালের ১৩ জুলাই নগরের কদমতলী এলাকায় আসামি আবদুল আজিজের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।