যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল দুপুরে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন আকরাম হোসেন সরদার ওরফে আকতার (২৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের বাসিন্দা। রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শেখ আবদুল আহাদ এই দণ্ডাদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে আসামির বাড়ির রান্নাঘর থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।