যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ধর্ষণের মামলায় জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রাম-৩-এর ভারপ্রাপ্ত বিচারক রেজাউল করিম আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন। 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, ২০০৮ সালের ১৫ জুন হালিশহর এলাকার সোনালী ব্যাংকের সামনে এক নারীকে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামি জহিরুল ইসলাম।