প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনসিডিল রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন কুতুব উদ্দিন ও ইকবাল হোসেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২২ মার্চ নগরের ব্যাটারি গলি এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ কুতুব উদ্দিন ও ইকবাল হোসেনকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। সরকারি কৌঁসুলি বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন। আরেক আসামি কুতুব উদ্দিন পলাতক রয়েছেন।