যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত গত মঙ্গলবার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ১৯৯৭ সালের অক্টোবর মাসে জিরাই গ্রামের এক গৃহবধূকে দেলোয়ার ধর্ষণ করেন। ওই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে দেলোয়ারকে আসামি করে থানায় একটি মামলা করেন। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন। গ্রেপ্তারের দিন থেকে তাঁর সাজার মেয়াদ শুরু হবে। এ ছাড়া আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।