যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে জাহাঙ্গীর শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে মাদক ব্যবসা করার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া গতকাল রোববার এ রায় ঘোষণা করেন। তবে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে জাহাঙ্গীর পলাতক রয়েছেন। তিনি পিরোজপুর পৌরসভার মাছিমপুর গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে পুলিশ জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর ঘর থেকে ১২৯ বোতল ফেনসিডিল এবং তাঁর শরীর তল্লাশি করে আরও ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন।