যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. বাহার, বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামে। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাজী ইদ্রিস বাজারের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া বাহার (৩৮) নোয়াখালীর উপকূলীয় এলাকার বন ও জলদস্যু নিজাম বাহিনীর সদস্য।চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী প্রথম আলোকে জানান, ২০০৬ সালের একটি হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালত বাহারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এত দিন তিনি পলাতক ছিলেন। এ ছাড়া চারটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।