প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ গতকাল বুধবার এই রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম চান মিয়া। তিনি গোপালপুর উপজেলার পাকুটিয়া উত্তরপাড়া গ্রামের মোকসেদ খানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২ আগস্ট চান মিয়া এক নারীকে ধর্ষণ করেন। পরে তাকে বিয়ের আশ্বাস দেন। কিন্তু বিয়ে না করায় ২০০৯ সালের ৬ এপ্রিল ওই নারী তাঁর বিরুদ্ধে মামলা করেন।