প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় হত্যার দায়ে মো. রাসেল (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক গতকাল সোমবার এ রায় দেন। আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া রাসেলের বাড়ি শ্রীপুরের গোলচালা গ্রামে। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, শত্রুতার জের ধরে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর শ্রীপুরের ভেরামতলী পাগলার বাজারে রাসেলের নেতৃত্বে আসামিরা একই এলাকার মেছের আলীকে (৪৫) পিটিয়ে আহত করেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ২৩ সেপ্টেম্বর তিনি মারা যান। এ ঘটনায় মেছের আলীর ছেলে জমির উদ্দিন মামলা করেন।