যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নাগরিক ও শিপিং কোম্পানির পদস্থ কর্মকর্তা জিবরান তায়েবী হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি ইয়াসিন রহমান টিটু গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক টিটুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। টিটু চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে। প্রায় ১২ বছর ধরে তিনি ইউরোপ-আমেরিকায় পলাতক-জীবন কাটিয়ে গতকাল আদালতে আত্মসমর্পণ করেন। ১৯৯৯ সালের ৯ জুন চিহ্নিত সন্ত্রাসীরা ভারতীয় নাগরিক জিবরান তায়েবীকে খুন করেন।