যাবজ্জীবন সাজা প্রত্যাখ্যান, রংপুরে জমায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রত্যাখ্যান করেছেন রংপুরের সর্বস্তরের মানুষ। তাঁর ফাঁসির দাবিতে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন সর্বস্তরের মানুষ। ‘দেশবাসী এক হও, জেগে ওঠো’ স্লোগান নিয়ে গতকাল বুধবার সকাল থেকে এখানে প্রতিবাদী কবিতা, গান, নাটক শুরু করে স্থানীয় শিল্পীসমাজ। শুক্রবার পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল সকাল আটটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পীসমাজের আয়োজনে শুরু হয় প্রতিবাদী কবিতা, গান, নাটক পরিবেশনা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সংহতি জানিয়ে বক্তৃতা করেন নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান, আওয়ামী লীগের নেতা মোতাহার হোসেন, কমিউনিস্ট পার্টির শাহীন রহমান, বাসদের আবদুল কুদ্দুস, সাংবাদিক রফিক সরকার প্রমুখ।বিকেলে একই দাবিতে উদীচীর আয়োজনে রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদী গান, কবিতা ও সমাবেশ হয়।