যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকা থেকে গত শনিবার রাতে পুলিশ হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি মিহির চন্দ্র দাস ওরফে বাদলকে (৩৮) গ্রেপ্তার করেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, টাউন কালিকাপুর এলাকার ব্যবসায়ী জহির মৃধাকে ১৯৯৯ সালের ৩ জুন একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে। গ্রেপ্তার হওয়া বাদল ওই মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।