যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। মৃত কয়েদির নাম সৈয়দ নূর (৭৮)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১১ সালের ২৪ জুলাই সৈয়দ নূর চট্টগ্রাম কারাগারে আসেন।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সাজাপ্রাপ্ত সৈয়দ নূর অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টা খানেক পরই তিনি মারা যান। চিকিৎসকের বরাত দিয়ে নুর মোহাম্মদ বলেন, হূদেরাগে আক্রান্ত হয়ে সৈয়দ নূরের মৃত্যু হয়েছে।