যায়যায়দিন পত্রিকা অফিসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকায় ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) সঙ্গে যুক্ত তার থেকে ধোঁয়া বের হলে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
‘যায়যায়দিন’ পত্রিকার প্রতিবেদক মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। তবে টেকনিশিয়ানরা এখন কাজ করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রথম আলো ডটকমকে জানান, তেজগাঁও থেকে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।