যারা দেশের সম্পদ পাচার করেছে তাদের বিচার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তারেক হোক আর কোকোই হোক, যারা দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতুন বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আগামীকাল এ দুর্নীতিবাজ তারেকের সমর্থনে যে হরতাল ডাকা হয়েছে, সে হরতাল বাংলাদেশের কোথাও হবে না। এ হরতাল জনগণ প্রতিহত করবে। পুলিশ ও   সরকারের তরফ থেকে হরতাল প্রতিহত করা জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটওয়ারী,  ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।  এর আগে তিনি নলুয়া গ্রামে নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন।