প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যারা মুক্তিযোদ্ধা ও নারী কোটা বাতিল চায়, তারা সাধারণ ছাত্র নামধারী জামায়াতে ইসলামীর দোসর বলে মন্তব্য করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি এ মন্তব্য করে।বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযম ও মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যখন অপেক্ষমাণ, তখন আন্দোলনের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চের জায়গায় অবস্থান নেওয়াও তাদের একটি বিশেষ উদ্দেশ্য।বিবৃতিতে বলা হয়, চাকরিতে বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটায় হাত দিলে সারা বাংলার মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা কোনোভাবেই তা মেনে নেবে না।