যারা র্যাব বিলুপ্তির কথা বলেন, তাঁরা জঙ্গিবাদের দোসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের মতে, যাঁরা র‌্যাবের বিলুপ্তির কথা বলছেন, তাঁরা মূলত জঙ্গিবাদের দোসর। তাঁরা চান না দেশের আইনশৃঙ্খলা ভালো থাকুক। তিনি বলেন, একটা বাহিনীর মধ্যে কিছু দুষ্ট লোক থাকতে পারে। এ জন্য পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীতে এক স্মরণসভায় কামরুল ইসলাম এসব কথা বলেন।