যায়যায়দিন কার্যালয়ে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় যায়যায়দিন পত্রিকার কার্যালয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পত্রিকার প্রতিবেদক প্রত্যক্ষদর্শী দেব দুলাল মিত্র বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রেসের কাটিং সেকশনে আগুন দেখা যায়। এ সময় কয়েকজন কর্মী ফায়ার এক্সটিংগুইশার ও পানি নিয়ে আগুন নির্বাপণের চেষ্টা করেন। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।