যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যৌথ ভিসা আবেদন কেন্দ্র ঢাকায় চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে ঢাকায় নতুন ভিসা আবেদনকেন্দ্র (ভিএসি) চালু করেছে। রাজধানীর গুলশান-২-এর ৯০ নম্বর সড়কের ডেল্টা টাওয়ারে নতুন এ আবেদনকেন্দ্র গতকাল সোমবার উদ্বোধন করেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। সিলেটেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য উন্নত সুবিধাসংবলিত নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু করতে যাচ্ছে। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পক্ষে ভিএফএস গ্লোবাল বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াজুড়ে ভিসা আবেদনকেন্দ্রের সেবা দিয়ে যাবে।
গতকাল ভিসা আবেদনকেন্দ্র চালুর উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনার ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন কর্মকর্তা রন রিমার, অস্ট্রেলিয়ার হাইকমিশনের পক্ষে হোসে আলবারেজ ও ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপক অনিল কাটোচ।