যুক্তরাজ্য ও বেলারুশ সফরে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য ও বেলারুশ সফরে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্য ও বেলারুশ সফরে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য ও পূর্ব ইউরোপীয় প্রজাতন্ত্র বেলারুশে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের। সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আজ লন্ডনের স্থানীয় সময় বেলা পৌনে তিনটায় তাঁর পৌঁছানোর কথা। ৮ জুলাই পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এর পর তিনি বেলারুশ যাবেন। ১১ জুলাই তাঁর ঢাকায় ফেরার কথা।