যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ অভিবাসন কর্তৃপক্ষের বিভিন্ন অজুহাতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সিলেট নগরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সচেতন ছাত্রসমাজের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। সিলেটের সামাজিক সংগঠন ইমিগ্রেশন স্টুডেন্ট কনসালট্যান্সি, আকবেট ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্কোর ল্যাঙ্গুয়েজ একাডেমি, শাহজালাল ইউনিভার্সিটি স্পিকারস ক্লাব, লাইসিয়াম ল্যাঙ্গুয়েজ একাডেমি, পূর্বাশা সমাজকল্যাণ সংঘ ও এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির প্রতিনিধিরা মানববন্ধনে একাত্ম হন।