প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে গত ২৬ মার্চ মঙ্গলবার স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয়জন তরুণ-তরুণী। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিদের আশ্রয়কেন্দ্র যুক্তরাজ্য হতে পারে না—স্মারকলিপিতে এমন বক্তব্য তুলে ধরা হয়। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ওল্ডহ্যামের শহীদ মিনার থেকে ২০ মার্চ যাত্রা শুরু করেন এই ছয় তরুণ-তরুণী। ‘ওয়াকিং ফর জাস্টিস’ বা ‘ন্যায়বিচারের জন্য পদযাত্রা’ নামের এই কর্মসূচির উদ্দেশ্য হলো, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচারে সমর্থন আদায়।সংশোধনী: প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তরে ওই তরুণ-তরুণীরা বুধবার (গতকাল) স্মারকলিপি দেবেন বলে প্রথম আলোয় ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।