যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে ডাকাতি, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের আসাকাছর গ্রামে গত সোমবার রাতে এক যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল ওই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে নগদ টাকা, পাউন্ড, স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ করে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় লোকজন সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে আসাকাছর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মাসুক মিয়ার বাড়িতে ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা ঘরের গ্রিল ও দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ফেলে।
প্রবাসী মাসুক মিয়া জানান, তিনি গত রোববার দেশে আসেন। ডাকাতেরা ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা ও দুই হাজার পাউন্ডসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাত দলের হামলায় তাঁর ছোট ভাই জহিরুল ইসলাম (৩৬) গুরুতর আহত হন।