যুক্তরাজ্যে অপরাধ ঝুঁকিতে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বা পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ মুসলিমদের একটি প্রজন্ম সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন। শ্বেতাঙ্গ ব্রিটিশদের তুলনায় তাঁদের রোজগারও অনেক কম। এ ছাড়াও নানা বৈষম্যের শিকার হন তাঁরা। আর এ কারণে তাঁদের কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর ইনডিপেনডেন্টের।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজের সেন্টার ফর সোশ্যাল ইনভেস্টিগেশনের (সিএসআই) নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয়, সংখ্যালঘুরা দারিদ্র্যঝুঁকিতে রয়েছেন।
শ্বেতাঙ্গ ব্রিটিশদের তুলনায় বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের দারিদ্র্যঝুঁকি তিন গুণ বেশি। বছরের পর বছর ধরে তাঁরা কম আয় করেন। শেতাঙ্গদের তুলনায় গড়ে তাঁদের আয় মাত্র ৬৮ শতাংশ। আর এ কারণেই তাঁরা তুলনামূলকভাবে দরিদ্র জীবন যাপন করেন। অথচ তাঁদের জন্ম হয়েছে ব্রিটেনে। বেড়েও উঠেছেন সেখানেই।